কে দিবে তাদের আলো

রচনা:  হিফজুর রহমান লস্কর

তারিখ ০২/০৭/২০২২


বানের জলে ভাসছে গ্রাম

 ভাঙছে নদীর কূল

মাথায় হাত দিয়ে কৃষক 

ভবিষ্যতের চিন্তায় ব্যাকুল।


কেমন করে খাবে বাঁচবে

 সে ভাবনা অতল

ভাবতে ভাবতে আক্কেল আলীর

 চোখে আসে জল।


বন্যার জলে ভাসিয়ে নিল 

হালের বলদ জোড়া

ফসল সব জলের তলে 

হায়রে কপাল পোড়া।


উদ্ধার ও ত্রাণ বণ্টন

 চলছে শহর জুড়ে

আক্কেলদের আর্তনাদ শুধু

 পূবালী হাওয়ায় উড়ে।


প্রকৃতিও আজ রুষ্ট হয়েছে

 নীলাকাশ তাই কালো

আক্কেল আলীরা অসহায় আজি 

কে দিবে তাদের আলো?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়