বিজ্ঞাপনের ফাঁদে
হিফজুর রহমান লস্কর
তারিখ - ২২/০৯/২০২২
মন মাতানো বিজ্ঞাপনে
বাজার গেছে ছেয়ে,
প্রতিযোগিতার এই জামানায়
পড়ি হোঁচট খেয়ে।
কোনটা আসল কোনটা নকল
চেনা ভীষণ দায়,
মন মাতানো লেভেল থাকে
জিনিস পত্রের গায়।
চক চক করলেই হয়না সোনা
জানি সবাই খাসা
বিজ্ঞাপন দেখে তবু কেন
করি লাভের আশা ।
দাম বাড়িয়ে লেভেল বসায়
বাই ওয়ান গেট ওয়ান ফ্রী,
লোভে পড়ে কিনে সবাই
ওয়ান এর জায়গায় থ্রী।
অনলাইনে অফার দেখে
ক্রেতা হারায় হুঁস,
কভু দেখি অর্ডার দিয়ে
খায় আবার ঢুস।
নামিদামি নায়ক নায়িকার
বিজ্ঞাপনটা বেশ,
ব্যবসায়ীদের ফাঁদে পড়ে
আম জনতা শেষ।
ব্যবসার নামে জোচ্চুরিটা
চলছে বারোমাস,
সরল মানুষ সব হারিয়ে
ফেলে দীর্ঘশ্বাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন