মলিনতা ত্রাতা

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ ০৩/০৯/২০২২


শিক্ষাগুরু জ্ঞান বাহক বিশ্বজুড়া খ্যাতি,

শিক্ষকের শিক্ষা দান অমূল্য রতন,

আজীবন করে যান জ্ঞান বিতরণ ,

তাইতো তাঁর অবহেলা নিজের অখ্যাতি।


জ্ঞানের ভান্ডার হয়েও থাকে জ্ঞানান্বেষণে,

শিষ্যের সুচিন্তায় তাঁরা আজীবন খাটে,

নিজ কাজে সফল হতে থাকে তাঁরা পাঠে,

বিনিময়ে কিবা পায় ভেবে দেখো মনে।


মানুষ গড়ার কাজ যার কাঁধে থাকে,

বড়ো হয়ে তার কথা কেবা মনে রাখে।


শিক্ষকের ভাবনায় সভ্যতার প্রসার,

বৈজ্ঞানিক দার্শনিক যত গুণী নেতা,

সবারই জীবনে শিক্ষক মলিনতা ত্রাতা,

শিক্ষক ভাবনা ছাড়া সকলই অসার।


শিক্ষক দিবসে তাই করি এই আশা,

গুরু ভক্তি গুরু আজ্ঞা অটুট যেন থাকে,

বিধি যেন সব গুরু চিরসুখী রাখে,

যে যেথা আছে জানাই শ্রদ্ধা ভালোবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়