এক কাপ চা
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ -২২/০৭/২০২২
দিনের শুরুতে রোজ সকালে
সবারই চাই এক কাপ চা।
বিশ্ব জুড়ে শ্রেষ্ঠ পাণীয়
সকলেই জানি তা।
কাজের ফাঁকে একটু রিল্যাক্সে
চাই যে চায়ের ছোঁয়া।
দিনটা কাটে মনের আবেশে
পেলে সুগন্ধি চায়ের ধোঁয়া।
সন্ধ্যার আড্ডায় দোকানে বসে
চা' টাই সবার প্রিয়।
জ্বর মাথা ব্যাথা যে কোন রোগে
গরম চা' টা অতুলনীয়।
অতিথি আপ্যায়নে বাঙালি মাত্রেই
চাই এক কাপ চা।
বিস্কিট চানাচুর সাথে থাকলে
আরো ভালোই জমে যে তা।
পরখ করো যদি সূযোগ পাও
মন জুড়ানো যা,
মিষ্টি আবেশে মনোরম বেশে
মাটির কাপের এক কাপ চা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন