প্রশ্ন
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১১/০৬/২০২২
ফেলে আসা শূন্য গৃহ খুঁজতে যবে যাই
মনে আমার প্রশ্ন জাগে যদি কিছু পাই?
সারারাত্রি খুঁজে বেড়াই কোথায় যে সেই ঘর
ফেলে আসা দিনগুলো যে কেটেছিল মোর।
আধো অন্ধকারে যবে ফ্ল্যাশ লাইটটা জ্বালি
যেন কিছু যায়না দেখা আন্দাজে যাই চলি।
মরচাপড়া ভুতের হাঁড়ি খাঁ খাঁ করে ডাকে
হাঁ করা সব দুয়ার গুলো শুধুই তাকিয়ে থাকে।
উইপোকা আর আরশোলাতে করছে হাঁকাহাঁকি
বলে আমায় আর কি চাওয়ার রইল তোমার বাকী?
টিকটিকিটা লাফিয়ে উঠে যেন আমায় চিনে
বললো হেঁসে কেন এলে দাওনা কিছু কিনে।
ছিলো মশা যত
চৌদিক থেকে ঘিরলো আমায়
পাগলা হাওয়ার মতো।
শুধাই ওদের শোষণ ছাড়া ক্যামনে বসত কর?
তারপর যা হলো---
পড়ি-মরি পালিয়ে বাঁচি,বাজে সোয়া বারো।
মনে ভাবি কেন এলাম অন্ধকার এই ঘরে
আলোছাড়া সবাই ওরা খাবার তরে মরে।
ফুঁটো টিনের চালা হতে জ্যোস্নার আলো পড়ে
ফেলে আসা দিনগুলো মোর আধো আধো জ্বলে।
সবার প্রশ্ন কিসের কাজে এসেছ এইখানে
কেনই বা খুঁজছো তুমি অন্ধকারের মানে?
যুগে যুগে এমনি সবাই ছুটে আলোর পানে
তবু কেন আঁধার টানে কেহই নাহি জানে।
প্রশ্নটা মোর থেকেই গেল কেমন আছো সবাই
এমন সময় ঘুমটা ভাঙলো দেখি কিছুই নাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন