ইলশেগুঁড়ি
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -৩০/০৮/২০২২
পড়ছে খোকা বইয়ের মাঝে
ইলশেগুঁড়ির দিন,
ইলিশ নাকি নাচে জলে
তা ধিন ধিন ধিন।
সকাল থেকে ঝরছে বৃষ্টি
গুড়ি গুড়ি ধারা,
মাছ ধরতে যাবে খোকা
যেন পাগল পারা।
ছিপ হাতে চললো খোকা
ধরতে ইলিশ মাছ,
শরীর খারাপ করবে খোকার
মা করেছে আঁচ।
তাইতো মা ডেকে বলে,
যাসনে নদীর ধার,
ইলশেগুঁড়ি বৃষ্টির মাঝে
পিছল নদীর পার।
মৃদু হেসে বলে খোকা
ভেবো নাকো তুমি
ছেলে তোমার অনেক বড়
চিনে সকল ভুমি।
সামলে নিয়ে চলবো মাগো
হবে না মোর ভুল,
ইলশেগুঁড়ি বৃষ্টির দিন
খাবো ইলিশ ঝোল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন