জ্ঞানের খোঁজে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -২৬/০৭/২০২২
শিক্ষার ঝড় উঠুক মানুষের মনে,
শিক্ষা ছাড়া নরনারী পশুতুল্য হয়,
অল্প শিক্ষা হীন শিক্ষা এনে দেয় ভয়,
প্রণিধান কর সবে সময়ের ক্ষণে।
সার্থক সমাজ হয় শিক্ষা জ্ঞান লাভে,
পড়ে শিখে জ্ঞানী হও গুণী সাথে থাকো,
পিতৃমাতৃ গুরুজনে ভাব ভক্তি রাখো,
জাতিটা ধ্বংস হয় শিক্ষার অভাবে।
স্বচ্ছ শিক্ষা নীতি জ্ঞান নেই ভবে যার,
ভ্রান্ত পথে চলে তবু মানে নাতো হার।
অজ্ঞ জন অন্ধ ভবে সেটা বুঝে নাও,
জ্ঞানী সদা পূজ্য হয় শক্ত এই ভবে,
খুঁজে ফেরো বিশ্ব জুড়ে জ্ঞান যেথা পাও,
জাতি ধর্ম ভুলে করো জ্ঞান লাভ সবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন