ভাষা শহীদদের নামে

রচনা:  হিফজুর রহমান লস্কর

তারিখ ১৯/০৫/২০২২


মায়ের ভাষার বোবা কান্নাতে

যারা ছিল শোকাকুল

তাঁদের স্মরণে ১৯শে মে

বেদিতে চড়াই ফুল।


রেল ষ্টেশন আর বরাকের জল

হয়েছিল যাদের রক্তে লাল

মায়ের ভাষার রক্ষক তারা

রয়েছে হৃদয়ে চিরকাল।


হে বীর বাঙ্গালী একাদশ শহীদ

বাঙালির পুষ্প গাঁথা

তোদের ঝরা রক্তের দাম

যায়নি কখনো বৃথা।


বছর বছর আসবে সে দিন

জ্বলবে প্রদীপ শিখা

তোরাই মোদের ভোরের সূর্য

পরাবো জয়টীকা।


ভিনভাষীর ষড়যন্ত্রের তরে

প্রস্তুত মোরা প্রহরী

বাউলের টানে ভাটিয়ালি গানে

উঠাবো সুরের লহরী।


আজিকার এ দিনে অঙ্গীকার মোদের

ভাষা শহীদদের নামে

রক্তে রাঙানো এ ভাষার মান

রাখিব সোনার দামে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়