ইসলামের আলো

রচনা:  হিফজুর রহমান লস্কর

তারিখ: ১০/০৩/২০২২


তোমারি কারণে সৃষ্টি এ ধরা,হে নবী হজরত!

হাতে নিয়ে কোরান হলে আগুয়ান তরাইতে তব উম্মত।

সঠিক পথের সন্ধান দিলে বিশ্ব মানব ভুবনে

ইসলামের ছায়াতলে আসিল সবাই প্রেমের আহ্বানে।

খোদার বাণী করিলে প্রচার বিশ্ব কালিমা ঘুচাতে

মানুষে মানুষে বিভেদ প্রাচীর খুলে গেল সেই সাথে।

আমির গরীব পাশাপাশি বসে জপিল খোদার নাম

বিশ্ব ভুবন কাঁপিয়া উঠিল শুনি অভিনব পয়গাম।

দিক দিগন্ত স্পন্দিত হল শুনি সাম্যের বাণী

দুর্ভিক্ষের দিনে যেন পাওয়া গেল আলোর সে পথ খানি।

এতিম অনাথ পাইল সাহারা কোরানের আইন মতে

খুশির আলো লুটাইয়া পড়ে মরু গিরি পর্বতে।

ধনীর সম্পদে ভাগ বসালো সর্বহারার দল

খোদার আরশ খুশিতে নাচিল ঝরিল চোখের জল।

উদিল আবার নতুন সূর্য বিশ্বের দরবারে

বঞ্চিত নারী ভুষিত হল নর সম অধিকারে।

যত ভেদাভেদ ধুলিস্যাৎ হল ইসলামের আলোতে

হে আলোর বাহক নবী মোহাম্মদ ক্ষমা কর উম্মতে।

শেষ বিচারের কাণ্ডারি তুমি ঘোষিয়াছে পরোয়ারে

আমি শিশু কবি তুমি মহানবী ক্ষমা চাই বারে বারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়