সভ্যতার ঝড়ে
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ২২/০৬/২০২২
পোস্ট অফিসের ডাকবাক্সটা পড়ে আছে ঠাঁয়
পিওন এসে খুলবে তাকে আছে অপেক্ষায়।
চিঠিপত্রের আদানপ্রদান ইতিহাস আজ
তাইতো কেউ খোলেনা এ ডাকবাক্সটার রাজ।
এ যুগের ছেলেমেয়ে অবাক এ নামে
চোখের জলে ভেজা চিঠি আসতো যে খামে।
অধির আগ্রহে স্বজন থাকতো অপেক্ষায়
প্রেমের পরশ পেতো সে চিঠির গায়।
টেলিগ্রাম ও ইনল্যাণ্ড লেটার আজও মনে পড়ে
সবই যেন উড়ে গেল সভ্যতার ঝড়ে।
যোগাযোগের মাধ্যম ছিল শুধু ডাকঘর
মৃতজনের খবর পৌঁছতো শ্রাদ্ধের পর।
তবুও সুখের ছিল সাধের সে পত্রালাপ
জঙ্গধরা লালবাক্সে বন্দী সে আবেগ সে সংলাপ।
মোবাইলের আগমনে বিলীন সে দিন
সুকান্তের রানার আজ হয়েছে অচিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন