সর্ব কালের শ্রেষ্ঠ বীর

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ -১৫/০৭/২০২২


মানুষের মুখে বাঘের গর্জন শুনেছি শিশুকালে

বীর পরিচয় মুজিব তোমায় স্মরিছি অন্তরালে।

বীর সৈনিক দাবানল তুমি জ্বলন্ত অগ্নিশিখা

বাংলা মায়ের মুক্তির তরে রূপ ধরেছিলে বিভীষিকা।

হুঙ্কার দিয়ে বলেছিলে তুমি আত্মশক্তি নিয়ে

" এই জাতিকে মুক্ত করবো হলেও রক্ত দিয়ে।"

স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় এই ছিল তব দীক্ষা

পাক হানাদার হায়েনাদেরে দিয়েছ উচিত শিক্ষা।

বুকেতে ছিল অগ্নি স্ফুলিঙ্গ মুখে মানবতার বাণী

তোমার নেতৃত্বে মুক্ত হয়েছে সোনার এ দেশ খানি।

মুজিব তুমি বাংলার জনক বাঙালির পরিচয়

শক্তি বীণায় ছিনিয়ে এনেছো বাংলাদেশের জয়।

সদা চঞ্চল স্বপ্ন দুচোখে গড়িতে সোনার বাংলাদেশ

তাইতো চির অম্লান তুমি বাঙালির হৃদয়ে অনিমেষ

স্বার্থক নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বীর

তোমার কারণে আজিও বিশ্বে উঁচু মোদের শির।

বিশ্বজুড়া খ্যাতি তোমার সাম্যবাদী নেতা 

শ্রমিক মজদুর মেহনতি মানুষ কেমনে ভুলিবে তা।

বঙ্গ জননীর বীর সন্তান তুমি আছো সবার অন্তরে

জাতি কখনও ভুলেনি তোমায় স্মরিছে প্রেমের জোরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়