সমাজ সেবার নামে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -০১/০৭/২০২২
সমাজ সেবা করে যারা
তারাই নাকি চোর
পড়লে ধরা ঘাটের মড়া
দেখার গায়ের জোর।
বিশ্বজুড়ে বন্যার থাবা
ভাসছে মানুষ জলে
বানভাসিদের ত্রাণ সামগ্রী
লোটছে নেতা কলে।
তারাই নাকি জন নেতা
তারাই কর্ণধার
গরীব দুঃখীর খাবার কেড়ে
নিচ্ছে বার বার।
মানব সেবার নামে এসব
চলছে ধান্দা বাজি
পড়লে ধরা ফন্দি আঁটে
হয়ে যায় কাজী।
সব নেতারা এমন নয়
করছে যারা রাজ
মুখোশ ধারী নেতার তরে
পাচ্ছে ওরা লাজ।
গণদেবতা বানায় নেতা
সেটা স্মরণ করো
স্রষ্টা তোমায় জ্ঞান দিয়েছে
ন্যায়ের দণ্ড ধরো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন