কর্ম মাঝে মুক্তি

রচনা- হিফজুর রহমান লস্কর 

তারিখ -২১/০৮/২০২২


নদী ঘাটে মাঝি বসে         গুণ গুণ গায়,

ষোলো আনা দাম নিয়ে      পার করে নদী,

বিধি কিবা পার করে           ভব নদী যদি,

রোজ রোজ কত লোক        পার করে যায়।


সাধু এসে বসে পাশে            হতে নদী পার 

বলে মাঝি পার করো          কড়ি নেই হাতে,

সাধু সন্ত পার করো          মুক্তি পাবে তাতে,

ত্বরা করে পার করো       ভেবো নাতো আর।


রোজ কত যাত্রী মাঝি         করে দেয় পার,

ভব নদী পার করে               হেন সাধ্য কার।


মাঝি হাতে কড়ি দাও           নদী পার হতে,

ভব নদী ভয় করো               লও বিধি নাম,

নিজ কর্মে ধ্যান দাও           থাকো সৎ পথে,

কর্ম মাঝে মুক্তি আছে           কর্ম পূণ্য ধাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়