জ্ঞানের আলো
জ্ঞানের আলো এই ধরাতে
সবার চেয়ে সেরা,
অজ্ঞানীদের জীবন শুধুই
আঁধারেতে ঘেরা।
সৎকর্ম আর সৎ ভাবনায়
এগিয়ে চলো ভাই,
অসৎ কর্মে জীবন নষ্ট—
বাঁচার উপায় নাই।
ঝড়-ঝঞ্ঝা আসুক যতই,
সাহস রেখো মনে;
আঁধার সদাই দূর হয়ে যায়
আলো বাড়ার সনে।
চিরদিন তো কারও ভবে
থাকে না অমানিশা;
আস্থা রেখো নিজের ’পরে,
পাবে পথের দিশা।
হতাশাকে দূরে ঠেলে
এগিয়ে চলো পথে;
ন্যায়ের পথে অটুট যারা,
সফল জীবন-রথে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন