স্বপ্ন
মা বাবার এক আদরের মেয়ে
নামটি তাহার বন্যা,
হাসিখুশি সদাই থাকে
সে যেন এক রাজকন্যা।
মেয়ে হলেও মা বাবা তার
হেলা নাহি করে,
সঠিক শিক্ষায় বড় হতে
বই কে আপন করে।
মা বাবার সে সেবা করে
পড়ার ফাঁকে ফাঁকে,
জীবন গড়ার স্বপ্ন দেখে
মনে ছবি আঁকে।
মনে মনে শপথ করে
হবে একদিন ডাক্তার,
পড়াশোনা চালিয়ে যায়
স্বপ্ন হয় সাকার।
সমাজটাকে দেখিয়ে দিল
থাকে না যেন বৈষম্য,
পিতামাতার সুখের তরে
একটা মেয়েই কাম্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন