বিল্লি মাসি



বিল্লি মাসি সাবাড় করে রোজই কত পাখি,
লুকিয়ে থেকেও প্রাণ বাঁচে না উজ্জ্বল তার আঁখি।
সুযোগ পেলেই দেয় সে থাবা নরম ছানার গায়ে,
ভায় দেখিয়ে হাঁটে পাড়ায় গোঁফটা উঁচু বাঁয়ে।

মিটিং মিছিল প্রতিবাদে উত্তাল সারা দেশটা,
পাখিরা সব জোট বেঁধেছে দেখে নেবে শেষটা।
বসল মিটিং গাছের ডালে আসল সকল পাখি,
কাক করেছে নিমন্ত্রণ কেউ রইল না বাকি।

এল শালিক, ফিঙে, দোয়েল আর ময়না টিয়ে,
ঈগল, বক, মাছরাঙা এলো খাবার নিয়ে।
ময়ূর এল পেখম তুলে,সারস তার সাথে,
রফা-দফা হবে আজ, সন্দেহ নেই তাতে।

বাবুই- কোকিল ব্যস্ত সবাই আসছে না এই ক্ষণে,
 পেঁচা আর কোন্দা ভয়ে লুকিয়ে রইল বনে।
চেঁচিয়ে চেঁচিয়ে আসলে এবার টুনটুনি আর বুলবুলি,
আজই তাদের বাচ্চাগুলো সাবাড় করল বিল্লি।

মিটিং মিছিল চলল এবার সাহস নিয়ে মনে,
কোনো সমঝোতা হবে না আর বিল্লি মাসির সনে।
কেউ বলছে ধরবে ঘাড়ে, কেউবা বলছে লেজে,
কেউবা আবার চেঁচিয়ে বলছে, মারব বারুদ সেজে।

বাজপাখি এসেই বলে ধরবো তাকে ধ্যানে,
পাখ-পাখালির কিচিরমিচির গেল মাসির কানে।
এগিয়ে এসে গোঁফ উঁচিয়ে যেইনা "ম্যাও" ডাকে,
অমনি সবাই প্রাণ বাঁচাতে পালাও পালাও হাঁকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়