শিশুর জীবন
পিঠের ব্যাগে বইয়ের বোঝা
বয়স যখন তিন,
এই শিশুটির বাকি জীবন
ক্যামনে যাবে দিন।
হাঁটা শিখতেই কাঁধের ভরে
ন্যুব্জ হয়ে পড়ে,
হতাশা আর বিষন্নতায়
বই পুস্তকে লড়ে।
যে সময়ে মা'র কোলে
আদর সোহাগ পাবে,
সে সময়ে এই শিশুটা
পড়ার চাপে কাঁদবে।
চলছে সবাই এমনি ধারায়
কুকুর দৌড়ের খেলা,
চাপের মাঝেই শিশুর জীবন
করোনা ভাই হেলা।
একই কথা সবার মুখে
রেজাল্ট ভালো চাই,
স্কুলে ঘরে কোথাও যেন
শিশুর শান্তি নাই।
ক্লাসে প্রথম হতে হবে
সবার একই সুর,
অভিভাবকের বায়নাতে আজ
শিশুর জীবন চূর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন