সাধু সাধু



বলছে কথা ঘটক এসে 
কনের দাদু শুনছে হেঁসে,
'বিয়ে করবে হাদুর ছেলে 
এমন বরটি কোথায় মেলে।

হাঁড়ি যেমন মুখটি তাহার 
হাঁসের মতোই করে আহার,
যদিও সে বেকার ছেলে 
বাবার বেতন মাসে মেলে।

নেশা করে পাগল সাজে 
হুঁস থাকে না নিজের কাজে,
মাঝেমধ্যে জুয়া খেলে
কয়েকবার সে গেছে জেলে।

দেখতে যদিও হয় সে কালো 
তবুও ছেলে অনেক ভালো,
আছে বাবার কোটি টাকা 
দানের বেলায় পকেট ফাঁকা।'

সবটা শুনে কনের দাদু 
বলে উঠেন 'সাধু সাধু,
' যতই যাও গল্প গেয়ে 
এমন পাত্রে দেবোনা মেয়ে। 

চরিত্র হীন তোমার পাত্র 
শুনে আমার জ্বলে গাত্র,
যাও ঘটক অন্য বাড়ি 
খোঁজো সেথা রাজকুমারী।

আমার নাতনি যদিও কালা
পাবো যে বর বেজায় ভালা,
রাঁধে বাড়ে লক্ষী হয়ে 
সংসার রাখে গুছিয়ে লয়ে।'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়