করোনার ত্রাসে (পর্ব -৩)
করোনার ত্রাসে (পর্ব -৩)
হিফজুর রহমান লস্কর
তারিখ- ৬/৮/২০২০
চীনের করোনা দেখালো নমুনা
কত যে মরিল হায়!
রোগে যত মরে দ্বিগুণ মরে ভয়ে
তিনগুণ পালিয়ে যায়।
রাস্তায় পড়ে মরে আত্মহত্যা করে,
না খেয়ে মরে যে কত!
এ কী ছলনা হায়রে করোনা
হাসপাতালে শত শত।
যেখানেই রোগী সেখানেই করোনা
এতো ভীষণ দায়।
রোগী যদি হয় করোনা টেস্ট নিশ্চয়
এ যে আজব নিয়ম হায়।
পোজিটিভ নিগেটিভ চক্করে পড়ে
লাঞিত কত বাবা,
কোথায় মানবতা কেন এ নিয়ম কানুন
সবই কি করোনার থাবা?
ভগবান রূপে ডাক্তার নার্স
এ কথা সবার জানা।
এতো বিশ্বাস এদের উপরে
কোন কথা বলা মানা।
কত জন এল কত জন গেল
ডেড লিস্টে হিসাব বাড়ে।
করোনার ত্রাসে কেউ নেই পাশে
সবাই যে সঙ্গ ছাড়ে।
অসহায় মানব কেন এ গজব
ভাবেনি তো কেউ কভু,
ঘরেতে বসিয়া জোড়হাত করে
ডাকিছে সবাই প্রভু।
সরাও করোনা বাঁচাও এ ধরা
ব্যথিত মানব কুল।
চমৎকার
উত্তরমুছুন