গান্ধীজী স্মরণে
গান্ধীজী স্মরণে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ- ২/১০/২০২০
অহিংসার পূজারী হিংসার বলি
আজও মোরা ভুলতে পারিনি
ভারতের রাজনৈতিক ও আধ্যাত্মিক গুরু
সবার মনে রয়েছো দিবস-যামিনী।
দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে
ঝাঁপালে আন্দোলনে এসে
ত্যাজিলে ব্যারিস্টারি ধরিলে হাল
ধুতি পরে নিঃস্ব মানুষের বেশে।
স্বাধীন ভারতের স্বপ্নে বিভোর
বিনা দোষে কাটিলে জেল।
আজ কোথায় সেই বেইমান
বৃটিশ জেনারেল।
কতো বাহানা তোমায় ঠেকাতে
আনিল রাওলাট এ্যাক্ট
অহিংসার পূজারী হিংসার বলি
কথাটা ছিল ফ্যাক্ট।
বিভেদের মাঝে ঐক্য না হলে
স্বাধীনতা বহু দূর
তাইতো করিলে খিলাফতে যোগদান
হিন্দু-মুসলিম বাঁধিতে এক সুর।
অহিংসার বাণী করিলে প্রচার
বর্ণ-বৈষম্য নাশিতে।
আজকের ভারতে হিংসার ভীড়ে
আবার যদি আসিতে!
দেখিতে পারিতে স্বাধীন ভারতবাসী
নিজেদের মাঝে করছে হানাহানি
এতো বিপন্ন হয়ে আছে আজ
সোনার এ দেশখানি।
'মরার কারণে প্রস্তুত থাক
মারার কারণে নয়'
কি সুন্দর বাণী দিয়েছিলে তুমি
এ কথা কি কারো মনে লয়?
Excellent
উত্তরমুছুন