নহি আমি কবি

নহি আমি কবি

হিফজুর রহমান লস্কর 

তারিখ- ৯/১/২০২১


মাঝে মধ্যে কবিতা লিখি

নহি আমি কবি

কেউ হয়তো কৌতুক ছলে 

বলতে পারে রবি। 


আমার একজন বন্ধু বলে

এগুলো কি নেটে পাও? 

এত এত কাব্য তুমি 

কেমন করে লিখে যাও? 


কেমন করে বুঝাই ওকে

কেমন করে লিখি

বললাম আমি লিখার ছলে

একটু আধটু শিখি। 


কৌতুহলে লিখার ছলে 

জ্ঞানবুদ্ধি বাড়ে

নিজেও একটু করে দেখো

হৃদয় ক্যামনে নাড়ে। 


কেউবা আবার বলে শুনি

সময় কোথায় পাই 

বলি ওদের ইচ্ছা থাকলে 

সময়ের দরকার নাই। 


কেউবা হয়তো হেলা করে

আড়চোখেতে চায়

কেউবা আবার বাহ্ বা বলে 

তালিও বাজায়। 


আমার কিন্তু সরল জীবন

সাদাসিধে মত

লোকের কাছে পরিচিতির 

এটাও একটা পথ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়