করোনার ত্রাসে (পর্ব - ২)
করোনার ত্রাসে (পর্ব - ২)
হিফজুর রহমান লস্কর
তারিখ- ৬/৮/২০২০
বসে বসে ভাবছি যত করোনার ঠেলা
কেউ বলছে মিথ্যা এসব করছে অবহেলা।
কেউবা আবার বলছে শুনি আনলক কেন তবে
সামাজিক সংক্রমণ যখন শুরু হল এবে।
বিশ্ব জুড়ে করোনার ত্রাস মানছে আবার কেউ
কারো মুখে হাসি আসছে বুকে অগাধ ঢেউ।
মাস্ক ব্যবসা টেস্টিং খরচা মিলছে কোটি কোটি
যা হবার তা হবে পরে চলছে লুটোপুটি।
চিরাচরিত রোগী যবে, হবে হাসপাতালের দ্বার
টেস্টিং আগে পরে ঔষধ এসব বুঝা ভার।
পজিটিভ বা নিগেটিভ হোক আগে রিজাল্ট আসুক
দেখবো রোগী দিব ঔষধ ডাক্তার বাবুও ভাবুক।
কেউ করছে মৃত্যুবরণ রিজাল্ট আসার আগে
কেউবা আবার ধর্ণা দিচ্ছে ফুঁসছে দারুন রাগে।
করোনা তো একটা রোগ বাকী কত শত
সে সব রোগে মরছে রোগী দেখো অবিরত।
সবার মুখে একি কথা সদা শুনতে পারি
এ কী করোনা মহামারী না রাহাজারি।
যতই খুঁজি যতই ভাবি এসব কথার জবাব কই
সময় এলে জবাব পাবো এই আশাতেই বসে রই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন