অনলাইন ক্লাস (পর্ব - ২)

অনলাইন ক্লাস (পর্ব - ২)

হিফজুর রহমান লস্কর 

তারিখ- ১১/৮/২০


লকডাউনে স্কুল বন্ধ অনলাইনে চলছে ক্লাস

ছাত্র ছাত্রী মোবাইল পেল এটা হল বড় প্লাস। 

ভাবতে হবে দেখতে হবে তা কতটুকু সফল

অনলাইনের ক্লাসে আবার অনেক নাকি কুফল। 

প্রথম শর্ত মোবাইল লাগে অনলাইনের ক্লাসে

সত্যি হলো ক'টা মোবাইল আছে ছাত্রের পাশে। 

গরীব দুঃখী ছাত্র যত গ্রামে গঞ্জে আছে 

তাদের কথা কেউ কি ভাবে মোবাইল নাই কাছে। 

বড় জোর ২০ শতাংশ মোবাইল যদি পাই 

বাকি রইল ৮০ শতাংশ যাদের মোবাইল নাই। 

এ অবস্থায় অনলাইনের ক্লাস কতটুকু সফল

 তার উপরে শুনলাম নাকি সেথায় বড় কুফল। 

ইউ টিউবের পাঠ্য টপিক সঙ্গে অনেক কিছু 

এডাল্ট মতন দেখতে নাকি মাথা হবে নীচু। 

এসব কথা জানতে পেরে অভিভাবক রুষ্ট

 বন্ধ হোক অনলাইন ক্লাস কথা গুলো স্পষ্ট। 

এদের সাথে সুর মিলায় যাদের মোবাইল নাই 

অতি সত্তর স্কুল খুলুক এটাই মোরা চাই। 

লকডাউনে স্কুল বন্ধ পড়াশোনা লাটে

সারাদিন মোবাইল হাতে একটুওু নাই পাঠে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়