আপন পর

 আপন পর 

হিফজুর রহমান লস্কর 

তারিখ- ১২/৬/২০২০


কে আপন কে পর চেনা ছিল ভার 

করোনা এসে শিখিয়ে দিল মানুষ চিনবার। 

কে আপন কে পর দেখতে যদি চাও 

উল্টা-পুল্টা হাঁচি-কাশী দু তিনটা দাও। 

ল্যাং দিয়ে সব সরে যাবে থাকবেনা কেউ পাশে 

ডাক্তার এসে নিয়ে যাবে পরীক্ষা সকালে। 

মানতে হবে যেতে হবে সরকারেরি আইন 

থাকতে হবে একা তখন কেন্দ্র কোয়ারেন্টাইন। 

চৌদ্দ দিন পর রিপোর্ট আসল নাই করোনা

তবুও দেখ সবাই দূরে কত যে ছলনা। 

পোজিটিভ হোক নিগেটিভ হোক দূরে থাকাই ভাল 

সর্দি-কাশি দেখিয়ে দিল আপন পরের আলো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়