এ পি জে আব্দুল কালাম স্মরণে
এ পি জে আব্দুল কালাম স্মরণে
হিফজুর রহমান লস্কর
তারিখ- ২৭/৭/২০
মিসাইল ম্যান, পরম শ্রদ্ধারে স্মরণ করি।
চলে গেছ বলে আমরা কি ভুলতে পারি?
রাষ্ট্র কর্ণধার হয়েও দেখিয়ে গিয়েছ মহানুভবতা
সূযোগ পেলেই ছাত্র মহলে করেছ শিক্ষকতা।
প্রণয়ন করেছ সফলতার মন্ত্র সমৃদ্ধ গ্রন্থাবলী
পুরো শিক্ষাঙ্গন জুড়ে এ গ্রন্থগুলি যেন নামাবলী।
জীবনটি কাটিয়েছ ছাত্র যুব সমাজের কাজে
বিলিন হয়েছ সেই ছাত্র সমাজের মাঝে।
হে ভারত রত্ন! একমাত্র তুমিই জিনে নিতে পার
পদ্মভূষণ, পদ্মবিভূষণ-বীরসাভারকার
হোভার মেডেল, রামানুজন, কিংচার্লস টু,
ভনকামরান, ইন্দিরা গান্ধী জাতীয় একতা।
হে যুগ-পুরুষ! রাষ্ট্র নায়ক মহাকাশ গবেষক!
ছাত্র সমাজে তুমি ছিলে অদ্বিতীয় শিক্ষক।
যার প্রতিটি কথায় ছিল স্বর্ণালংকার
কেউ কি ভুলতে পারে সে উপদেশের ঝংকার?
একাধারে বৈজ্ঞানিক, রাজনীতিবিদ,ঋষি দার্শনিক
ভারতের নব প্রজন্মের পথ প্রদর্শক।
শূন্য হাতে জন্ম নিয়ে শূন্য হাতে মৃত্যু বরণ
জনগণের রাষ্ট্রপতি এটাই তার উদাহরণ।
জানিনা কোথায় আজ কোন সিংহাসনে
বিধাতা সাজিয়ে রেখেছে অতি সন্তর্পণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন