কে কি খুঁজে

কে কি খুঁজে 

রচনা- হিফজুর রহমান লস্কর 

তারিখ- ৪/১/২০২১


শিশু খুঁজে মায়ের স্নেহ 

ভাই খুঁজে বোন

ভালবাসা সবাই খুঁজে 

গায়ক খুঁজে ধুন। 


ফুলের মধু খুঁজে ভ্রমর 

ফুলে ফুলে উড়ে 

সোনারিরা সোনা খুঁজে 

আগুনেতে পুড়ে ।


প্রেমিক খুঁজে প্রেমিকার মন

হৃদয় ভরে নিতে 

জ্যৈষ্ঠ মাসের ভরা নদী 

মাঝিকে চায় পেতে। 


গরীব মরে খাবার খুঁজে 

ধনীরা চায় সুখ

দিনমজুর যে কত খাটে 

নেই কোন তার দুখ। 


চাষী খুঁজে ভাল হাওয়া 

করবে বপন ফসল

সব মেয়েকে খুঁজতে দেখি 

নকল কিনা আসল। 


ডাক্তার খুঁজে রোগীর ঔষধ 

ছাত্র খুঁজে গুরু 

আঁধার রাত্রি চন্দ্র খুঁজে 

প্রাণী খুঁজে তরু। 


সৎ-গুণীজন গুণী ই খুঁজে 

ভক্ত খুঁজে সাধু

গুণী একজন শাশুড়ী খুঁজে 

হয় যে নতুন বধূ।


কবি খুঁজে রূপ প্রকৃতির

লিখবে হৃদয় ভরি

বৃদ্ধ কালের বেঁচে থাকা

সুখের দিনকে স্মরি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়