এরাও তো মানুষ

এরাও তো মানুষ 

হিফজুর রহমান লস্কর 

তারিখ- ২৮/০১/২০২১


শরতের পূজার পরে 

হিমের হাওয়া বয়

তাইতো লোকে শীতের সম্বল 

কম্বল টেনে লয়। 


এই ক'টা দিন কাজের চাপও

অনেক খানি কমে

কম্বল মুড়ে ঘুমের আসর 

ভাল ভাবেই জমে। 


সবাই যখন চিত্ত সুখে 

ঘুমিয়ে থাকে রাতে

গরীব দুঃখী অনাথ শিশু 

মরে শীতে-ভাতে। 


ওদের কথা ভাবার মত 

কারো সময় নাই

এরাওতো মানুষ ভবে

দাওনা একটু ঠাই। 


সুখ-দুঃখের অনুভূতি 

এদের প্রাণেও আছে 

যদি পার ডেকে নাও

একটু খানি কাছে। 


যাদের ঘরে আছে অনেক 

সম্পদ রাশি রাশি 

ওদেরকে একটু দিয়ে 

মুখে ফুটাও হাঁসি।


মানব সেবাই ঈশ্বর সেবা 

সকল ধর্মে পাই 

তাইতো আমি সব সময়ই

 মানুষের গান গাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়