নেতার রূপ (পর্ব -১)

নেতার রূপ (পর্ব -১)

রচনা - হিফজুর রহমান লস্কর

তারিখ - ১৩/০১/২০২১


ধন্য মোদের গণতন্ত্র 

        ভোট আসলে বুঝি।

কাকে দেবো ভোট এবার

           সেটা সবাই খুঁজি।


নেতা যারা আশার কথা

          বারে বারে শুনায়।

তাইনা শুনে তুষ্ট হয়ে

            প্রজা শান্তি পায়।


যত বেশি মিথ্যা আশা 

            যে দিতে পারে,

সে ই হবে জনপ্রিয় 

         ভোটের বাজারে।


ভোটের আগে মিষ্টি ভাষণ

           কতো কি না করে,

মুখোশ ধারী নেতা এরা

              বুঝা যায় পরে।


জয়ের মালা যেই পরিবে

           ধার পাবে না তার,

টাকার ভাণ্ড পেয়ে নেতা

            হবে পগার পার।


দেখেও করে নাদেখার ভান

            এইতো তাদের রূপ,

কথা বললে জেলে যাবে

               ভয়ে প্রজা চুপ।


প্রজার টাকায় বাড়ি গাড়ী

            অল্প দিনেই রাজা,

মুখ লুকিয়ে প্রাণ টি বাঁচায়

             থাকে দূরে প্রজা।


বুক বাঁধে এই সান্ত্বনাতে

          দেখবো কেমন হয়,

পরের বারের ইলেকশনে

            হবে তোমার লয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়