সুখের খুঁজে
সুখের খুঁজে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -২৮/৮/২০২০
মানুষ জাতি সুখ পিপাসু
রূপ ধরে যে হায়না
সুখের মাঝে আরো অধিক
সুখের করে বায়না।
বাড়ী গাড়ি সবি আছে
মেলা সোনা দানা
তবু দেখ আরো পেতে
কত যে টালবাহানা।
মানুষ হয়ে মানুষেরে
শোষন করে চলে
এত সব করে ওরা
রাজনীতির বলে।
কিছু কিছু মানুষ আছে
মহান দিনের বেলা
আসল স্বরূপ ধরা পড়ে
সাঁঝের সন্ধ্যা বেলা।
বন্ধু বান্ধব সাথে নিয়ে
রসনা বিলাস করে
কেউবা তখন অনাহারে
ক্ষুধার জ্বালায় মরে।
ঝড় বৃষ্টি দেখলে যারা
ফেলে দীর্ঘ শ্বাস
এদের কিন্তু সুখের তরে
একটু ও নাই আশ।
একটি কথা সবার জানা
পরপারে যাবে
সে জাগাতে সবাই সমান
সবাই খেতে পাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন