নারীর জীবন
নারীর জীবন
হিফজুর রহমান লস্কর
তারিখ-২০/১/২০২১
নারীর জীবন ভুবন মাঝে
অনিশ্চিত এক পরীক্ষা
জন্ম থেকেই শুরু হয়
নানা রকম দীক্ষা।
মা'বাবার আদর যত্ন
অল্প দিনের তরে
এতো চির সত্য কথা
যাবে পরের ঘরে।
কত আশা ভালবাসা
নতুন বধূর মনে
কেমন করে আপন করে
অপরিচিত জনে।
আসে ঝঞ্ঝা আসে বাধা
পদে পদে তার
অনেকেই ভাবে তখন
জীবনটা অসার।
সব কষ্টকেই জয় করে
শেষে হয় জননী
যার আঁচলে সকল পুরুষ
কাটায় দিবস রজনী।
যুগ-যুগান্তর সত্য কথা
সুখে দুঃখে নারী
পুরুষ তান্ত্রিক সমাজ তবু
মুখটা করে ভারী।
রেখেই চলে বৈষম্যতা
নারীর অধিকারে
স্বাধীন হয়েও যেন নারী
বন্দী কারাগারে।
উদয় হোক নতুন সূর্য
সভ্যতার আকাশে।
দূর হোক ওই বৈষম্যতা
সবার প্রয়াসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন