করোনার ত্রাসে (পর্ব - ৪)
করোনার ত্রাসে (পর্ব - ৪)
হিফজুর রহমান লস্কর
তারিখ- ৩১/৮/২০২০
করোনা রোধে চলিছে অবাধে
আনলক আর আর লকডাউন।
যখনই যেখানে সন্দেহ জাগে
টেস্ট আর কোয়ারেন্টাইন।
তবুও থামেনা চীনের করোনা
বাড়িছে সংক্রমণ।
তারি সাথে করে পাল্লা দিয়ে বাড়ে
জিনিষ পত্রের দাম।
নিরুপায় শ্রমিক কাজ নাহি পায়
না পায় সরকারী ত্রাণ।
একদিকে অভাব একদিকে রোগ
কেমনে বাঁচাবে প্রাণ।
শুরু করে ফেরি পথে পথে ঘুরি
জীবন বাঁচাবার দায়।
মনে থাকে ভয় লকডাউনের সময়
যদি পুলিশ নিয়ে চলে যায়।
স্ত্রী পুত্র পরিবার কেউ নেই দেখিবার
নাজানি কি হয় তখন।
আইনের প্যাচে করোনার ত্রাসে
নাজেহাল এ জীবন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন