করোনার ত্রাসে (পর্ব -১)
করোনার ত্রাসে (পর্ব -১)
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ২৬/৬/২০
একী আতঙ্ক এ কী দুর্বিষহ জীবন
বিশুদ্ধ বাতাস তবু মুখে পরো আবরণ।
কারো সাথে দেখা হলে কোথায় করমর্দন
কোথায় সে সহানুভূতি কোথায় সে আলিঙ্গন।
অনেক সময় আছে আত্মীয়তে মেলার
তবু কেউ কারো সাথে মিলছেনা আবার।
বাদ যাচ্ছে জন্মোৎসব বিয়ের অনুষ্ঠান
ফাঁকা আছে চেয়ে দেখো সকল প্রতিষ্ঠান।
সদা চঞ্চল অফিস কামাই ঘরে রয়না মন
ছুটির দিন শেষ হওয়ার নেই আয়োজন।
কারো অনেক টাকা খরচ করার জায়গা নেই
কারো টাকা নেই রোজগারেরও সুযোগ নেই
এত ব্যস্ত জীবন ছিল আত্মীয়তার সময় নেই
এমন দুর্বিষহ এখন সময় অপচয়ের জায়গা নেই।
কত শক্তি কত জ্ঞান বিজ্ঞান সব তুচ্ছ আজ
সামান্যতম একটা জীবাণু ভাবতে লাগে লাজ।
একটি বার ভেবে দেখো আমরা কাহার অধীন
স্বাধীন হয়েও আমরা যেন সবাই পরাধীন।
হাত ধোও মাস্ক লাগাও একা একা থাকো
সেই জীবন ফিরে পেতে অন্তর্যামী ডাকো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন