নেতাজী স্মরণে

নেতাজী স্মরণে

রচনা : হিফজুর রহমান লস্কর 

তারিখ- ২৩/০১/২০২১


হে বীর সন্ন্যাসী! আজও জাতি ভুলে নাই তোমায়

মুগ্ধ মোরা তব দেশমাতৃকার সচঞ্চল ভুমিকায়। 

তুমি ভারতের বেপরোয়া সন্তান একথা সবার জানা

স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় বলে তুমি দিয়েছিলে হানা।

ফরওয়ার্ড ব্লক,আজাদ হিন্দ ফৌজ গড়েছিলে তুমি

গ্রেনাইটের দেওয়াল হয়ে মুক্ত করিতে এ ভারত ভুমি। 

অন্যায়ের সাথে কোন আপোষ নয়, এই ছিল তব জ্ঞান। 

তাইতো তোমাকে সহিতে পারে নাই ইংরেজ শয়তান। 

করিল কারারুদ্ধ, পাঠাল জেল, কম করেও ১১বার,

গান্ধী-আরউইন চুক্তির বিরোধীতায়, নির্বাসিত আরবার। 

এত নির্যাতন সহিয়াছ তুমি পাইতে স্বাধীনতা। 

দুর্ভাগ্য এটাই, দেখ নাই তুমি, আমরা মুক্ত পরাধীনতা। 

বাঙালির গর্ব হে মহান বীর! 

'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'- এই ছিল তব আহ্বান। 

স্বার্থক তুমি বাংলা মায়ের বীর সন্তান। 

চরমপন্থী নেতা ছিলে তুমি এই তার ফরমান। 

বৃটিশের অধিনে চাকুরি করা, এতো গোলামির সমতুল!

তাইতো তুমি ত্যাজিলে আই,সি,এস, বলিনি তো ভুল?

জাত পাত ধর্ম বর্ণের উর্ধে ছিল তব নীতি 

তোমার কাছে দেখিতে পাই, প্রকৃত মানব প্রীতি। 

স্বপ্ন ছিল এক অখণ্ড ভারতীয় জাতি গঠন 

সিঙ্গাপুরের মন্দিরে আমন্ত্রণ প্রত্যাহার, তারই উদাহরণ। 

সেকুলার ভারতের স্বপ্ন ছিল তব প্রাণে

আজও সবাই দেশের নেতা হিসাবে তোমায় মানে। 

বঙ্গ জননীর বীর সন্তান, তুমি জেগে আছ অন্তরে 

ভারতবাসী আজও তোমার অভাব অনুভব করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়