ওই শৈশব কত সুখের ছিল
ওই শৈশব কত সুখের ছিল
হিফজুর রহমান লস্কর
তারিখ- ১/৮/২০২০
ওই শৈশব কত সুখের ছিল
যেখানে কোন জাতি ধর্ম ছিল না।
হিংসা বিদ্বেষ কঠিনতা ছিল না।
ওই শৈশব কত উপভোগ্য ছিল
যেখানে ভাই বোনের লড়াই হতো।
সঙ্গী সাথীর মধ্যে ঝগড়া হতো।
ওই শৈশব কত খুশীর ছিল
যেখানে চাঁদ তারা রৌশন দিত
জোনাকি পোকা আলো দিত।
ওই শৈশব কত আহ্লাদের ছিল
যেখানে মা বাবার স্নেহ ছিল
পাড়া পড়শির শাসন ছিল।
ওই শৈশব কত সুখের ছিল
যেখানে খেলাধুলায় সময় কাটতো
পাড়া ময় ঘুরে দিন কাটতো।
হ্যাঁ এটা সত্য মাটির কাঁচা ঘর ছিল
জঙ্গলাকীর্ণ কর্দমাক্ত পথ ছিল।
তবু খালি পায়ে ঐ পথে হাটতাম।
যেখানে চলতে হয়তো পড়ে যেতাম
তবু এর মধ্যে সুখ দুঃখের মিশ্রণ ছিল।
ওই শৈশব নিয়ে কত ভাবনা
সেদিন তো আর ফিরে আসবে না।
Nice
উত্তরমুছুন