স্পর্শ
স্পর্শ
হিফজুর রহমান লস্কর
তারিখ-২/৯/২০২০
মনে মনে ভাবছি বসে
লিখবো একটি কবিতা
যখনই লিখতে বসি
এসে যায় প্রেমের ছবিতা।
আসে লজ্জা বাড়ে সংশয়
এই বয়সে প্রেমের কবিতা?
একি ভীমরতি ?
তা কি করে হয়?
জানলা দিয়ে দেখি
ফুল গুলি দোলছে
মনে হয় যেন মোরে
কানে কানে বলছে।
প্রেমই জীবন প্রেমই মরন
কেন তবে ভয়
আমার জীবন মাঝে
দেখো তা নিশ্চয়।
যতক্ষণ আছি আমি
বাগানেতে ফুটে
ততক্ষণই আমার দাম
আমার ভাগ্যে জুটে।
মৌমাছি প্রজাপতি
নানা রঙের পাখি
মানব জাতি সঙ্গে আছে
মিলিয়ে দুটি আঁখি।
কেউবা খায় মধু
কেউবা করে জাদু
কেউবা গাঁথে মালা আবার
কেউবা সাজায় ডালা।
ঠাকুর ঘরে বাসর ঘরে
যেখানেই যাই
সার্থক জনম আমার
যদি স্পর্শ পাই।
ঝরে গেলে ফুলটারে
কে বা ফিরে চায়
ব্যর্থ হয় জীবনটা তার
যদি ঝরে যায়।
Beautiful
উত্তরমুছুনBeautiful
উত্তরমুছুন