শিশুর হাসি
শিশুর হাসি
হিফজুর রহমান লস্কর
স্বামী হারিয়ে গিন্নী যেদিন শোক সাগরে ভাসে,
অবুঝ শিশু মায়ের পানে খিলখিলিয়ে হাসে।
শিশুর হাসি মায়ের বুকে বাঁচার দেয় আশা,
ঠিক করল গড়বে শিশু করবে জীবন খাসা।
শুরু করে নতুন জীবন ফলের দোকান খুলে,
হাটবাজারে ফেরী করে জীবন তাহার চলে।
কেউবা দেখে বাঁকা চোখে কেউবা কথা বলে,
কেউবা আবার কেনার ছলে সহায় করে চলে।
জীবন যুদ্ধে কষ্ট তাহার আছে রাশি রাশি,
সব দুঃখই দূর হয়ে যায় দেখে শিশুর হাসি।
এমনি করে দুঃখের দিন কাটলো অবশেষ,
কোলের শিশু বড় হল বাঁচল জীবন বেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন