বিশ্ব নবী ( গজল)
হিফজুর রহমান লস্কর
তুমি বিশ্ব নবী নূরের ছবি আছ মদিনায়
শত শত সালাম ভেজি তোমারই রওজায়।।
তুমি বিশ্ব নবী,
তুমি বিশ্ব নবী -------------------------------------।।
খেজুর পাতার শয্যা তোমার আঁধার ঘেরা ঘর,
ছিন্ন পোশাক জীর্ণ কুটির ক্ষুধায়ও কাতর।
তুমি বিশ্ব নবী,
তুমি বিশ্ব নবী ---------------------------------------।
যারা তোমায় মরলো পাথর করিল আঘাত
তাদের তুমি করলে ক্ষমা চাইলে শাফায়াত।।
তুমি বিশ্ব নবী,
তুমি বিশ্ব নবী -------------------------------------।।
কত রক্ত ঝরলো তোমার তায়েফের ময়দান,
দ্বীনের প্রচার করলে তবু উম্মতের কারণ।।
তুমি বিশ্ব নবী,
তুমি বিশ্ব নবী ------------------------------------।।
আঁধার ঘেরা জাতির তরে ছিলে পেরেশান,
লা-শরিকের ঝাণ্ডা হাতে আনিলে কোরআন।।
তুমি বিশ্ব নবী,
তুমি বিশ্ব নবী -----------------------------------------।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন