ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর স্মরণে   

                  শ্রদ্ধাঞ্জলি


রচনা:  হিফজুর রহমান লস্কর


বিশ্ব বাংলায় অমর তুমি হে ঈশ্বর,

জ্ঞানের ভান্ডার তুমি দয়ার সাগর।

আজি তব জন্মদিন করছি স্মরণ,

তুমিই এনেছিলে বাংলায় নবজাগরণ।

তোমারি কারণে হলো বাংলা উজালা,

স্বার্থক রূপ দিলে বাংলা বর্ণমালা।

গদ্যের রূপকার তুমি বাংলার ইতিহাসে,

বিশ্ব বাংলা ধন্য আজি তারই সুবাসে।

'সব বাঁধা ই তুচ্ছ' এই ছিল তব জ্ঞান,

লাইট পোষ্টের নিচে পড়ে করিলে প্রমাণ।

সার্থক পণ্ডিত হে সমাজ সংস্কারক!

আজও তুমি বিশ্ব বাংলার নমস্য শিক্ষক।

তোমা মাঝে খুঁজে পাই মনুষ্যত্বের জ্ঞান,

অবহেলিত নারীরে তুমি করিলে সম্মান।

বাল্যবিবাহ রোধে ছিল তব অবদান,

নারী শিক্ষায় স্কুল খোলা তারই প্রতিদান।

ধন্য সাহসী বীর গর্ব তোমা তরে,

দেখালে সাহস বিধবা বিবাহ প্রবর্তণ করে।

জাত পাতের নামে ছিল না কোন সংশয়,

কলেরা রোগীর সেবায় দেখিয়েছ পরিচয়।

তোমার শেখানো জ্ঞান মোরা কেমনে ভুলি,

সার্থক মানুষ তুমি, তোমায় জানাই শ্রদ্ধাঞ্জলি।

মন্তব্যসমূহ