যাবো মদিনায়
যাবো মদিনায়
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -০৮/১০/২০২২
মনে বড় আশা আমার যাবো মদিনায়।
নূর নবীজির রওজাখানি আছে যে সেথায়।।
যাবো মদিনায়।
মনে ----------------------------------------------।।
মদিনারই মাটি যত, নবীর কদম চুমেছিল
সেই মাটিতে নবী আমার কেমনে লুটায়।।
যাবো মদিনায়।
মনে বড় ----------------------------------------।।
মদিনারই হাওয়া যত, নবীর পরশ পেয়েছিল
সেই হাওয়াটা কেমন ছিল খুঁজিবো সেথায়।।
যাবো মদিনায়।
মনে বড়------------------------------------।।
মদিনারই পানি যত, নবীর পরশ পেয়েছিল
সেই পানিতে শুদ্ধ হবো,যাবো মদিনায়।।
মনে বড়---------------------------------।।
পাপী আমি বেশমার,নবী আমার দয়ার ভাণ্ডার,
মুক্তি আমি খুঁজে নেবো,থাকিবো সেথায়।
যাবো মদিনায়।
মনে বড়-----------------------------------।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন