টুনটুনিদের বাসা

টুনটুনিদের বাসা

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ -২১/০১/২০২৩


ঘরের পাশে বেগুন গাছে

টুনটুনিদের বাসা,

রোজই করে কিচিরমিচির

চলছে জীবন খাসা।


একে অন্যে খুনসুটি দেয়

লেজ নাড়িয়ে নাচে,

বসে বসে ভাবি আমি

কি সুখ তাতে রাজে।


সকাল সাঁঝে রোদের আলোয়

আড় চোখেতে দেখি,

ইচ্ছে করে এগিয়ে গিয়ে

আদর করে ডাকি।


বললাম আমি বেগুন গাছটি

দিলাম তোদের ছেড়ে,

ভেঙচি কেটে পাখি দুটি

পালায় লেজটা নেড়ে।


পরের দিন আবার দেখি

করছে ডাকাডাকি,

খুশিতে মন ভরে গেল

দেয়নি আমায় ফাঁকি।


আর ক'টা দিন পরে দেখি

টুনটুনিদের ঘরে ,

ছোট ছোট বাচ্চা দুটো

কিচিরমিচির করে ।


সেদিন রাতে ঝড় উঠলো

নিয়তির কি পরিহাস,

ভোরবেলাতে সেথায় গিয়ে

ফেললাম দীর্ঘশ্বাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়