প্রেরণা
হিফজুর রহমান লস্কর
চোখ খুললো যার পরশে
সে যে এক অনন্যা,
যার প্রেরণায় সফল জীবন
সেতো এক সাগর কন্যা।
যার সাহসে ভাসাই তরী
জীবন নদীর বাঁকে,
ভুল হলে সে ধরিয়ে দেয়
শ্বাস টানিয়ে হাঁকে।
কণা কণা শিশির বিন্দু
করলো জীবন উজালা
তপ্ত হল হৃদয় মরু
খুললো মনের জানালা।
উৎকণ্ঠা আর উত্তেজনায়
যুগিয়ে যায় প্রেরণা,
হাজার রঙিন স্বপ্ন যোগায়
নেই যে তার তোলনা।
ঊষার প্রভাত আবেগী মন
পেল সুদূরের আহ্বান,
অজানা এক যাত্রা পথে
ছুটলো আমার অবুঝ প্রাণ।
আনন্দে মন নেচে উঠে
কাটলো জীবন খরা,
ভাঙ্গলো শিকল খুললো বাঁধন
দূর হলো সব জরা।
পাষাণ হৃদয় ছিন্ন আজিকে
ছুটলো আলোর পানে
টুটলো আঁধার হর্ষিত হিয়া
নব জীবনের আহ্বানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন