নূরের ছবি (গজল)

নূরের ছবি (গজল)

 হিফজুর রহমান লস্কর


দয়াল নবী নূরের ছবি ও---

হায়রে পিয়ারা --

আরব দেশের কুরেশ বংশে জন্ম হয় যাহার গো

দয়াল নবী নূরের ছবি ও---।।

খোদার হুকুম পালন করেন আরশেতে গিয়া

আল্লাহর কাছে সেজদা করেন উম্মতের লাগিয়া গো।

দয়াল নবী নূরের ছবি ও---।।

জানতেন নবী উম্মত তাঁহার, পাপী বেশমার

খোদার হুকুম তরফ করে আখেরি জামানায় গো--

দয়াল নবী নূরের ছবি ও---।।

আরজ করেন আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া,--

দিনের কথা ভুলে মুমিন হইবে যে ফানাহ গো--

দয়াল নবী নূরের ছবি ও---।।

দয়াল নবী দয়ার সাগর কাঁদেন বেশমার।

উম্মতের লাগিয়া কাঁদেন পার করিতে মিজান গো--

দয়াল নবী নূরের ছবি ও---।।

মন্তব্যসমূহ