বিজয়া দশমীর শুভেচ্ছা

 হিফজুর রহমান লস্কর

শারদোৎসবের খুশির লগ্নে
 মনের বোধন হোক।
আঁধার ঘেরা মর্ত্যলোকে
আলোর স্রোত ভাসুক।

ঢাক ঢোল আর আতসবাজিতে
দূর হোক যত জরা
অশুভ শক্তির হোক অবসান
খুশিতে নাচুক ধরা।

সুগন্ধিত আকাশ বাতাস
ধূপধুনারই ধোঁয়ায়
জীর্ণ কুটির নাচুক আজি
রঙিন আলোর ছোঁয়ায়।

হিংসা বিদ্বেষ যত রেষারেষি
ঘুচুক চিরতরে
ধরার বুকে শান্তি আসুক
আবার নতুন করে।

বিশ্ব মানবতা জাগ্রত হোক
এটাই পরম ইচ্ছা
সব মানুষেরে জানাই আজি
বিজয়া দশমীর শুভেচ্ছা।

মন্তব্যসমূহ