কবি ও কবিতা

হিফজুর রহমান লস্কর

কবিরা করে কাব্য চর্চা
 কবিতায় কথা বলে।
ছন্দে ছন্দে বইয়ের পাতায় 
সমাজের ছবি তুলে।

কবিতার মাঝে ডুবে থাকে কবি
তাতেই বাঁচার প্রেরণা।
হতাশার মাঝে খুঁজে পায় তারা 
আশার আলোর জোসনা।

সমাজের যত অন্যায় অবিচার
কবিদের চোখে ভাসে,
তার সাথে মিশে মনের কথা
লিখে যায় অনায়াসে।

কল্পলোকে বিরাজে কবিরা
বুক ভরা থাকে আশা,
উৎপীড়িতের ক্রন্দন ধ্বনিতে
ফুটিবে মুখের ভাষা।

বিশ্ব কবিতা দিবসে আজি
জাগো হে কবির দল,
শিক্ষার তরে উৎসাহিত করি
বাড়াই সবার মনোবল।

লিখ আর পড় কবিতা রচনা
সকল ভাষার কবি,
সম্মুখে রেখ লাঞ্চিত বঞ্চিত
নারী শিশুদের ছবি।

ওদের ব্যথায় শানিত কলমে
কবিতার পাতা ভরে,
লিখে যাও তুমি তাদের আকুতি
যেন না থাকে অগোচরে।

তুচ্ছ স্বার্থ সংসার সুখ
দূরে ফেলে দাও সবি ,
গভীর ধ্যানে সত্য-সুন্দর
তুলে ধর তুমি কবি।

কবির কাছে কবিতা লক্ষ্মী 
আর বাকি সব ছার,
সংসারে শুধু কবি ও কবিতা
দুজনেই দুজনার।

মন্তব্যসমূহ