এসো হে নতুন

এসো হে নতুন

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ -৩১/১২/২০২২


আশা দুরাশা প্রাপ্তির হিসেব

করছি সবাই বসে,

জীবন থেকে আর একটি বছর

পড়ে গেল ভাই খসে।


কোথাও হাসি কোথাও বেদনা

খুঁজে দেখি পুরোটাই ,

মিলেনি হিসেব ভেবে দেখি মনে

জীবনের ছন্দও তাই।


আসা আর যাওয়া এইতো জীবন

সবই নিয়মে বাঁধা,

যতই ভাবি পাইনা হদিস

আসলে গোলক ধাঁধা।


নতুনের আগমনে তবুও খুঁজি

বিগত দিনের ভুল,

শোধরাই নিজেরে আগত বছরে

থাকি যেন নির্ভুল।


হিংসা গ্লানি যত হানাহানি 

ভুলে যাই এই ক্ষণে,

বিশ্ব মানবতা জাগ্রত হোক

নতুন সালের সনে।


বিশ একুশের ঘাতক ব্যাধি

ঝেড়েছি বাইশের কালে,

তেইশ তোমায় বরণ করি

স্বপ্নের মায়াজালে।


জানিনা কেমন রং রূপ তব

তবুও সাজাই ডালি,

এসো হে নতুন বরণ করি আজি

দুহাতে বাজাই তালি।


যেখানে যত বন্ধু আছোগো

শুন মাই ডিয়ার,

শুভেচ্ছা জানাই প্রাণখুলে আজি

হেপ্পি নিউ ইয়ার

মন্তব্যসমূহ