বিশ্ব নবীর শানে
হিফজুর রহমান লস্কর
হুকুম খোদার সৃষ্টিতে তার বিশ্ব নবীর শানে,
জিবরাঈল বলেন 'পড়ুন রাসুল স্রষ্টা প্রভুর নামে।'
নূরের রবি প্রেমের ছবি বাদশা দুজাহান
পড়ার কথা শুনেই নবীর মন করে আনচান।
জড়াইয়া ধরে জিবরাঈল তাঁহারে বলেন ' রাসুল পড়ো,
ভয়ে ভীত নবী বাকরুদ্ধ আজি রইলেন জড়োসড়ো
হেরা পর্বত কাঁপিয়া উঠিল শুনি অভিনব পয়গাম,
গভীর আঁধারে আলোর রোশনী এ কী দেখিলাম!
ভয়ে ভয়ে নবী করুন কণ্ঠে পড়েন খোদার বাণী,
যতই পড়েন চমক জাগে, কী সুন্দর কথাখানি।
বলেন জিবরাঈল ' ভয় নাই নবী তুমি হে খোদার মিতা,'
খোদার হুকুম প্রচার করো তিনিই অন্ন দাতা।
শ্রেষ্ঠ শিক্ষায় দীক্ষিত নবী পাইলেন ফরমান,
কোরান মেনে চলিবে যাহারা তারাই মুসলমান।
দ্বীনের সে কথা করলেন প্রচার পুরলো মনোরথ,
উম্মতের তরে লভিলেন নবী সত্য শান্তির পথ।
সে পথে চলো মোমিন সকলে পাইতে নবীর সাথ,
শেষ বিচারের দিনে হবেন কাণ্ডারী পাইতে নাজাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন