নবী দুজাহান

শিরোনামঃ নবী দুজাহান

রচনা হিফজুর রহমান লস্কর

তারিখ ০৯/১০/২০২২


নবী দুজাহান গো আমার নবী দুজাহান

তোমার নামের উছিলাতে গাই আল্লাহর গান।।

নবীর নামটি আরশে লেখা,আদম নবী পেলেন দেখা

সে নামের গুণে গাইলেন তিনি মধুর সুরে গান।।

নবী দুজাহান------------------------------------

আখেরাত সঙ্কটের কালে দয়াল নবির সুপারিশ বিনে

কেয়ামত ময়দানে সবে হইবে পেরেশান।।

নবী দুজাহান-------------------------------

নবীর উম্মত হতে পেরে আশা জাগে মনের কোণে

রোজ হাশরে দয়াল নবী তরাইবেন আমায়।।

নবী দুজাহান----------------------------------- ।

মন্তব্যসমূহ