নিজ আখেরাত গড়ো
শিরোনাম: নিজ আখেরাত গড়ো
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ -১২/০১/২০২৪
মানুষ যখন হারিয়ে মানবতা
ভুলে আদর্শ মত,
পাঠালেন খোদা কোরানের বাণী
দেখাতে সঠিক পথ।
জীবন সুখে মত্ত আছো
ভুলে সে পথের দিশা,
খোদার কালাম পড়ো না যদি
কেমনে কাটাবে অমানিশা?
পেট বাঁচাতে ধরার মাঝে
ডিগ্রি নিচ্ছ যত,
স্রষ্টা যিনি তাঁর কথা
মনে রাখছ কত?
ক্ষণস্থায়ী জীবনের তরে
হানাহানি কর ভবে,
প্রভুর কথা মনে কি পড়ে
একদিন বিচার হবে।
তাইতো বলি সময় থাকতে
খোদার কালাম পড়ো,
কর সৎ কাজ রাখ সদ্ভাব
নিজ আখেরাত গড়ো
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন