খাই খাই
খাদ্য রসিক বাঙ্গালীদের কত বাহানা,
বারো মাসে তেরো পার্বণ খাবার ছলনা।
নানা নামে নানা স্বাদে করে আয়োজন,
খাবার বানায় তারা মনের মতন।
সকল উৎসবে থাকে সাজ সাজ রব,
পোশাক ও খাবার নিয়ে করে কলরব।
এমনি এক উৎসব আসে পৌষের শেষে,
ঘরে ঘরে থালি সাজে নব নব বেশে।
ক্ষীর ননী পাটিসাপটা গুড়ের সন্দেশ,
নারিকেল নলের গুড় লাড্ডু সবিশেষ।
আমিষ ও নিরামিষে হয় পিঠেপুলি,
রসনায় তৃপ্ত হয়ে থাকে বাঙ্গালী।
বিশ্ব মাঝে খাবার তরে বাঙ্গালীর নাম,
খাই খাই করে শুধু সুভা থেকে শাম।
শুভ দিনে সবারে আজি করি সম্বোধন,
পৌষ পার্বণের শুভেচ্ছা জানাই অনুক্ষণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন