কয়টি নাচে?
গাছের ডালে বানর নাচে
তা ধিন ধিন ধিন,
খুকি বসে গুনছে এদের
এক দুই তিন।
একে একে ছয়টি বানর
লাফায় ডালে ডালে,
একটি হঠাৎ পড়ে গেল
লাফিয়ে যাওয়ার কালে।
টুপি হাতে একটি বানর
খুকির পাশে আসে,
মাথায় টুপি পরিয়ে দিয়ে
বসলো তাহার পাশে।
একটি বসে ঢোলক বাজায়
একটি বাজায় বীণ,
একটি বসে নোলক বাজায়
করে ঝিনঝিন।
আবার একটি আসল সেথা
নাচতে তালে তালে,
বলতে পারো কয়টি বানর
নাচছে গাছের ডালে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন